রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

দেশে তিন শ্রেণির ব্যক্তির পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

দেশে তিন শ্রেণির ব্যক্তির পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৩ জুন ২০২৫

 

দেশে তিন শ্রেণির ব্যক্তির পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সব জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ মে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব তিন শ্রেণির ব্যক্তি পাসপোর্ট পাবেন না:
১. মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি
২. দেশ ও বিদেশে পলাতক ব্যক্তি
৩. ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি

চিঠিতে বলা হয়, এই তিন শ্রেণির ব্যক্তিদের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধীদের তালিকা এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অন্যান্য অভিযুক্তদের তালিকা সংগ্রহ করে তা সংশ্লিষ্ট দূতাবাস ও মিশনে পাঠাতে হবে—যাতে তাদের পাসপোর্ট নবায়ন বা নতুন করে ইস্যু বন্ধ করা যায়।

জেলা প্রশাসকদের কাছেও পৃথকভাবে এ ধরনের ব্যক্তিদের তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে যাতে কেউ ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী-এমপিদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাসপোর্ট বাতিল সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট