বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: শেখ হাসিনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: শেখ হাসিনা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ ডিসেম্বর ২০২৪। 
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ভোটে আসতে ভয় পায় বিএনপি। তারা জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া আর কিছু দিতে পারে না’।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আছি ১৫ বছর। ২০০৮ সালের নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম। সেবার বিএনপির নেতৃত্বে ২০ দলীয় ঐক্যজোট আর আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট ছিল। সেই নির্বাচনে শুধুমাত্র নৌকা মার্কায় আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি সিট। আর বিএনপি পেয়েছিল মাত্র ৩০ সিট। তারপর থেকে বিএনপি আর নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। যার জন্য তারা সন্ত্রাস করে’।

বিএনপির দু:শাসন, দুর্নীতি আর সন্ত্রাস জঙ্গিবাদের কারণেই দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি গণতন্ত্র আর ভোটের অধিকার ছিনিয়ে নিতে ভোট বানচালের ষড়যন্ত্র করছে’।

নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি বানানোর ঘোষণা দিয়ে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর পেছনের দিকে তাকাবে না, এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে। নৌকা মার্কা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আর এই নৌকা মার্কাই উন্নত দেশ গড়ে তুলবে।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহরের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল পৌনে ৪টায় তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালে আসরের আজান শুনে বিরতি দেন তিনি। আজান শেষ হলে ফের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews