শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
অবকাশের পর খুলছে সুপ্রিম কোর্ট: কাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ, থাকছে প্রথাগত সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবীদের জন্য বিশেষ নির্দেশনা কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড

পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ, ২০ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনের মামলায় হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তায়িমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ।

তার জামিন পাওয়া নিয়ে আন্দোলন হয় সচিবালয়ের সামনে। আন্দোলনে ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী জামিনপ্রাপ্ত যাত্রবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তারসহ বেশ কিছু দাবি জানায় জুলাই শহিদ পরিবার ও আহতরা।  

মঙ্গলবার সচিবালয়ের সামনে শহিদ ইমামের ভাই রবিউল আউয়াল এসব দাবি উত্থাপন করেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের উপরে হামলাকারী সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানকে গ্রেপ্তার করতে হবে। এই এসআইকে জামিন দেয়ার কারণে নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টের দুইজন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করতে হবে। 

এ ছাড়াও আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করার দাবি করা হয়।

এ বিষয়ে গত ১৯ আগস্ট এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই। হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনও সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনও সম্পর্ক নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট