বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

বহু পরিচিত মুখ ছিল, বন্ধু ছিলনা কেউ! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

বহু পরিচিত মুখ ছিল, বন্ধু ছিলনা কেউ! 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ২৯ জুলাই ২০২৫।

জীবনের পথে চলতে চলতে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ সহপাঠী, কেউ সহকর্মী, কেউবা প্রতিবেশী। এদের মধ্যে অনেকেই প্রতিদিন দেখা যায়, কথা হয়, হাসিমুখে সম্ভাষণও চলে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়—এই বহু পরিচিত মুখের ভিড়ে একজন সত্যিকারের বন্ধুও নেই!

বন্ধু মানে শুধু পরিচিত মুখ নয়, বন্ধু মানে সেই মানুষ, যে আপনার খারাপ সময়ে পাশে দাঁড়াবে, বিনা স্বার্থে আপনার কাঁধে হাত রাখবে। দুঃখের দিনে যখন চারপাশের সবাই নিজেকে সরিয়ে নেয়, তখন যে ব্যক্তি আপনার চোখের জল বুঝতে পারে—সে-ই প্রকৃত বন্ধু। অথচ বর্তমান সমাজে এই নিঃস্বার্থ সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে।

আজকাল সম্পর্ক গড়ে উঠছে স্বার্থের ওপর। একে অপরের সুখ-দুঃখ জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কী দিচ্ছে, কে কতটা কাজে আসছে। তাই দেখা যায়, শত মুখ চিনলেও—মনের কথা বলার জন্য একজনও পাওয়া যায় না। এটাই সময়ের নির্মমতা।

এই বাস্তবতা আমাদের শেখায়, পরিচিত মুখের সংখ্যা দিয়ে বন্ধুত্বের গভীরতা মাপা যায় না। একজন বন্ধু পাওয়া, সত্যিকার অর্থে একজন মানুষকে পাওয়ার মতোই সৌভাগ্যের ব্যাপার।

চেনাজানার ভিড়ে যদি একজন সত্যিকারের বন্ধু থাকেও, সেটিই জীবনের বড় আশীর্বাদ। তাই মুখের সংখ্যা নয়, হৃদয়ের মানুষ চিনে নেওয়াই আসল বুদ্ধিমত্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট