মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি তথ্য গোপন করে জামিনের চেষ্টা: হাদি হত্যা মামলার আসামির আবেদন খারিজ, হাইকোর্টের সতর্কবার্তা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: রায়ের পরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা: ‘মোবাইল সাংবাদিকতা’ নিয়ন্ত্রণে আইনি নোটিশ ১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তায় তোলপাড় আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল ডাকা অবৈধ: হাইকোর্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ

বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | আদালত বার্তাঃ ২৫ জুলাই ২০২৬
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধের চরম অব্যবস্থাপনা ও অবহেলার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। হাসপাতালের বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ওষুধ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৫ জুলাই) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই অনিয়মের চিত্র প্রত্যক্ষ করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধ সংরক্ষণাগার ও অবকাঠামো ঘুরে দেখার সময় বাথরুমে সরকারি ওষুধের স্তূপ দেখতে পেয়ে তিনি বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিপুল মজুদও তাঁর নজরে আসে, যা স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় গুরুতর গাফিলতির ইঙ্গিত দেয়।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
“আমার দেশের দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধ পায় না, অথচ এখানে সরকারি ওষুধ বাথরুমে পড়ে রয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত সময়ের অনিয়ম, দুর্নীতি ও অর্থ অপচয়ের কারণে দেশের স্বাস্থ্যখাত দুর্বল হয়ে পড়েছে। তবে বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০১ শয্যায় উন্নীত করার জন্য শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দেন।
এদিন দুপুরে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিকেলে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে যান। সেখানে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতি, ডিউটি রোস্টার, সার্বিক কার্যক্রম এবং হাসপাতালের রান্নাঘরও তদারকি করেন তিনি।
স্বাস্থ্যখাতে এমন অনিয়মের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারি  ওষুধ ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের অব্যবস্থাপনা ভবিষ্যতেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট