রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

বিএনপির সঙ্গে ‘আপাতত সমঝোতার’ সুযোগ নেই, মার্কিন প্রতিনিধি দলকে জানাল আওয়ামী লীগ।

  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে ‘আপাতত সমঝোতার’ সুযোগ নেই, মার্কিন প্রতিনিধি দলকে জানাল আওয়ামী লীগ।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৯ অক্টোবর ২০২৩।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সঙ্গে ‘আপাতত’ সমঝোতার সুযোগ নেই। আর এই সমঝোতার পথ বিএনপিই বন্ধ করে দিয়েছে। সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফে একথা বলা হয়েছে।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান। আজ সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতা করতে আসেনি। আমরাও বলেছি, আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা সেভাবেই কাজ করছি।

‘মার্কিন ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের সাথে বৈঠক করেছে৷ বিদেশি পর্যবেক্ষকদের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে। তারা কোনো পক্ষ নিয়ে এসেছে, এমন মনে হয়নি।’

আওয়ামী লীগ সাধরণ সম্পাদক বলেন, ‘আমরা তাদেরকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে প্রধানমন্ত্রীর যে অঙ্গিকার, তা আমরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি।’

মার্কিন প্রতিনিধি দল কোনো প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তারা কোনো দলের প্রতিনিধিত্ব করতে আসেননি। তারা কোনো প্রস্তাব দেয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট