বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৯ জুলাই ২০২৬
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে বিয়ের হলফনামা (কোর্ট ম্যারেজ) তৈরির অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন- মো. নয়ন, মোসা. রিমা ও আইনজীবী মো. তরিকুল ইসলাম (তরু) ফরাজী।
রোববার (১৯ জুলাই) সিএমএম আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী মো. খালিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই সিএমএম আদালতের ১১ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. নয়ন ও ফাহিমা ইসলাম রিয়া নামক দুই ব্যক্তির একটি বিয়ের হলফনামা যাচাই করার নির্দেশ দেন। হলফনামাটি যাচাই করতে গিয়ে দেখা যায়, এতে যে স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, তা রেজিস্টার খাতায় অন্য এক ব্যক্তির নামে সংরক্ষিত। তদন্তে বেরিয়ে আসে, চক্রটি ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করে প্রতারণামূলকভাবে এই বিয়ের হলফনামা তৈরি করেছে। পরবর্তীতে এই জাল হলফনামা ব্যবহার করে বরগুনার আমলী আদালতে একটি মামলা দায়েরের চেষ্টাও করা হয়। তবে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে মামলাটি খারিজ করে দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী মুসলিম বিবাহ নিবন্ধনের জন্য কাজীর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। কোর্ট ম্যারেজ বা হলফনামার মাধ্যমে বিয়ে আইনত কার্যকর নয় এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও রয়েছে। তা সত্ত্বেও আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে আদালত ও বিচারকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট