শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি

বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করল শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র

  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী
উদযাপন করল শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৮ মে ২০২৪।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র। প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে স্থাপিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে বেলুন উড়িয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্র সাহিত্য ভাণ্ডার পুরোপুরি উপলব্ধি করা অসম্ভব। রবীন্দ্রনাথকে বোঝা খুব কঠিন। রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির অস্তিত্ব চিন্তা করা যায় না।
শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র কল্যাণ ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হাসান এমপির সভাপতিত্বে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ময়মনসিংহের সভাপতি প্রফেসর ড. মঞ্জুরুল আলম, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, ইউএনও রেজওয়ানা কবীর বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট