রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

ভারতে সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

ভারতে সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশের
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০২ জানুয়ারি ২০২৫
ভারতে সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশের
ভারতে গত অর্থবছরে (২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ) সবচেয়ে বেশি গেছে বাংলাদেশি পর্যটকরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ সময়ে পুরো বিশ্ব থেকে দেশটিতে গিয়েছিলেন প্রায় ১ কোটি পর্যটক। এদের মধ্যে বাংলাদেশি ছিলেন ২১ লাখ ৮ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে ভারতে ঘুরতে গিয়েছিলেন ১৭ লাখ ৩৭ হাজার ৫৪৯ জন।

তৃতীয়স্থানে থাকা যুক্তরাজ্য থেকে গেছেন ৯ লাখ ৮৬ হাজার ৯৫৪ জন। অবশ্য সংখ্যাগুলো করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে এখনো বেশ কম। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ভারতের সর্বোচ্চ সংখ্যক পর্যটক বাংলাদেশি হলেও, গত অর্থবছরে বাংলাদেশিদের সংখ্যা আগের তুলনায় কমেছে। এছাড়া কমেছে কানাডা ও শ্রীলঙ্কান পর্যটকের সংখ্যাও। তবে দেশটিতে নেপাল ও সিঙ্গাপুরের পর্যটক বেড়েছে।

গত কয়েক বছর ধরে ভারতে সবচেয়ে বেশি যাচ্ছেন বাংলাদেশিরাই। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করে। এই সময়ের পর নতুন ভিসার সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমে গেছে। যা আগামী অর্থবছরে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে।

বাংলাদেশ থেকে অনেকে ঘুরতে যাওয়ার পাশাপাশি চিকিৎসার জন্যও ভারতে যান। বাংলাদেশিদের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কারণে কলকাতার হোটেল ও দোকানগুলো ব্যাপক লোকসানের মুখে পড়েছে। এছাড়া তাদের চিকিৎসা খাতও বড় ধাক্কা খেয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট