1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মিথ্যা তথ্য জনগণকে বিষিয়ে তুলছে: জাতিসংঘ মহাসচিব। - আদালত বার্তা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা?

মিথ্যা তথ্য জনগণকে বিষিয়ে তুলছে: জাতিসংঘ মহাসচিব।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

মিথ্যা তথ্য জনগণকে বিষিয়ে তুলছে: জাতিসংঘ মহাসচিব।
নিউজ ডেস্ক আদালত বার্তা : সেপ্টেম্বর ১৬, ২০২৩

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য জনগণকে বিষিয়ে তুলছে, জনগোষ্ঠীসমূহের মাঝে মেরুকরণ ঘটাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিশ্বাসের অবক্ষয় ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমাদের অবশ্যই মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার সমতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অবশ্যই প্রতিটি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ বাড়াতে হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বে সাধারণ নাগরিকদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়ে আসছে। গণতন্ত্র, আইন, শাসনব্যবস্থা ও মানবাধিকারের উপর ভিত্তি গড়ে ওঠে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা। তেমন সমাজই স্বাধীনতার কাণ্ডারি। এমন সমাজ টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মানুষের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সচেষ্ট।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন দেশে বিদ্যমান গণতন্ত্রের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এই অস্থির ও সমস্যা-সংকুল সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা যেসব হুমকির মুখোমুখি হয়, সে বিষয়ে আমরা অবগত রয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট