রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায়

রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১৭০ বার পড়া হয়েছে

রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক আদালত বার্তাঃ ২০ নভেম্বর ২০২২।
আজ রবিবার (২০শে নভেম্বর) দুপুরে
ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোটরে সমনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালাট) গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকার প্রতিটি প্রবেশ-বাহির পথে চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি বাড়াতে বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজনদের যানবাহন থামিয়ে তল্লাশি করতে বলা হয়েছে।

এরইমধ্যে পলাতক দুই জঙ্গির ছবি সব থানায়ও পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া দুই আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা হলেন- আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর রশীদ বলেন, রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে গেছে অপর জঙ্গিরা। চার জন জঙ্গি মোটরসাইকেল করে আদালতে এসে দুই জনকে ছিনিয়ে নেয় পুলিশের চোখে স্প্রে মেরে। চোখে স্প্রে করার কারণে দায়িত্বরতরা কিছু দেখতে পারেনি।

তিনি বলেন, ঘটনার পরপর আমরা ঢাকা শহরের চেকপোস্ট বসিয়েছি। আমাদের ডিবির প্রত্যেকটা টিম কাজ করছে। আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট