1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণ, নিহত ৩ - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণ, নিহত ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৫৩ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ডেস্ক নিউজ আদালত বার্তা ;৫ফেব্রুয়ারি ২০২৩।

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় প্রিয়াংঙ্গন মার্কেটের পাশের শিরিন ম্যানশনের ৩য় তলায় একটি ভবনে বিস্ফোরণে দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ভবনটিতে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে এ ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

নিহতরা হলেন— শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণস্থল পরীক্ষা-নিরীক্ষা করে
বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

রোববার বিকালে ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশেষজ্ঞ দলের প্রধান কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট