রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নওফেল

  • প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫০৮ বার পড়া হয়েছে

শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নওফেল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃজানুয়ারি  ১৩,২০২৪

শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন নওফেল
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি : সংগৃহীত
গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে এলেই কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা জানায়। এ ধারা চলতে থাকে দুই তিন মাস পর্যন্ত। এর ফলে কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন সরকারের নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি বিকেল ৩টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা শিক্ষামন্ত্রীর ব্যতিক্রমী এ ভাবনাকে ইতিবাচক বলছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট