রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

সাংবাদিক পরিচয়ে লাগবে প্রেস কাউন্সিল সনদ’

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

‘সাংবাদিক পরিচয়ে লাগবে প্রেস কাউন্সিল সনদ’

নিউজ ডেস্ক আদালত বার্তা : , ৯ জুন ২০২৩
‘সাংবাদিক পরিচয়ে লাগবে প্রেস কাউন্সিল সনদ’
সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম।
তিনি বলেন, ‘আগামীতে সাংবাদিকতা করতে হলে প্রেস কাউন্সিলের সনদ নিতে হবে। তা না হলে নিজেকে কেউ সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। আর সাংবাদিক হতে হলে নূন্যতম স্নাতক পাস হতে হবে। এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা থাকলে পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে।’
নিজামুল হক নাসিম বলেন, ‘সংবাদপত্রের নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই-বাছাই করেই একজন ব্যক্তিকে প্রেস কাউন্সিলের সনদ দেওয়া হবে।’
শুক্রবার (৯ জুন) মাগুরা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতার মান উন্নয়নে প্রেস কাউন্সিল আইন সংশোধন, নীতিমালা তৈরি ও সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরিসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট