শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবীদের জন্য বিশেষ নির্দেশনা কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল

সুপ্রীম কোর্ট সচিবালয়ে ই-নথি ব্যবস্থাপনা চালু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

সুপ্রীম কোর্ট সচিবালয়ে ই-নথি ব্যবস্থাপনা চালু

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ ডিসেম্বর, ২০২৫

সুপ্রীম কোর্ট সচিবালয়ের অফিসিয়াল কাজে ই-নথি (Electronic File Management System) ব্যবস্থাপনা চালু করা হয়েছে। গত ১২ ডিসেম্বর নব-প্রতিষ্ঠিত সুপ্রীম কোর্ট সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে এই আধুনিক ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রীম কোর্ট সচিবালয়ের সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা (সিভিল জজ) মীর মাশহুর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, এর মাধ্যমে সরকারের অন্যান্য বিভাগ এবং সুপ্রীম কোর্ট সচিবালয়ের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম আরও সমন্বিত ও দ্রুততর হবে। এখন থেকে সুপ্রীম কোর্ট সচিবালয়ের যাবতীয় দাপ্তরিক কাজ ই-নথি ব্যবস্থাপনার আওতায় সম্পন্ন করা হবে।

ই-নথি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়িত হলে ফাইল ব্যবস্থাপনায় সময় অপচয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে নথির অবস্থান ও অগ্রগতি সহজেই ট্র্যাক করা যাবে। ফাইল সংরক্ষণে জায়গা সংকট নিরসন, নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাস এবং আন্তঃশাখা সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়া সহজতর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট