1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি - আদালত বার্তা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে দশ লাখে ২২ জন বিচারক, ২৬ লাখ মামলা বিচারাধীন একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, অধ্যাদেশ জারি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৯ আগস্ট ২০২৫
সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম বাতিল করে একটি অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ বিষয়ে অধ্যাদেশে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকবে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১ জুলাই এই সংক্রান্ত চারটি অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতিসহ অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার সিটি, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকের মাধ্যমে ভোটের বিধান আইনবদল করেছিল। এবার সেই বিধান সংশোধন করে নির্দলীয় প্রতীকে ভোটের ব্যবস্থা নেওয়া হলো।

অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও আগে থেকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট