1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ - আদালত বার্তা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলা: আদালতে এসআই ইকবালের আবেগঘন সাক্ষ্য, কাঁদলেন বিচারালয়ের সবাই বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

হজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণে আইনি নোটিশ।

ডেস্ক নিউজ, আদালত বার্তা:৬ফেব্রুয়ারি ২০২৩।

হজের প্যাকেজ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে সরকারকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ দিয়েছেন।

চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রায় ৭ লাখ টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
এ অবস্থায় প্যাকেজ সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে নোটিশ দিয়েছেন আইনজীবী আশরাফ উজ জামান।
আরও রেকর্ড বিমান ভাড়ায় ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ থেকে হজ পালনের খরচ প্রায় দ্বিগুণ
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে প্যাকেজ সংশোধন করে ৪ লাখ টাকার মধ্যে প্যাকেজ ঘোষণা করতে বলা হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশ দেওয়া আইনজীবী।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এ বছর সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর বাইরেও হজ পালনকারীদের কোরবানি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে।
চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট