1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অবরোধে র‍্যারের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাসসংগৃহীত ছবি অবরোধে র‍্যারের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাস - আদালত বার্তা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে?

অবরোধে র‍্যারের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাসসংগৃহীত ছবি অবরোধে র‍্যারের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩১ বার পড়া হয়েছে

অবরোধে র‍্যারের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাসসংগৃহীত ছবি
অবরোধে র‍্যারের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাস
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ০৬ নভেম্বর, ২০২৩

বিএনপির চলমান অবরোধে বাসে আগুন ঠেকাতে দূরপাল্লার বাসগুলো ঢাকা ছাড়বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রহরায়। কয়েকটি কোম্পানির বাস একটি নির্দিষ্ট সময়ে একত্রে করে এ সুবিধা দেওয়া হবে। এ নিয়ে বাস মালিকদের সঙ্গে র‍্যাবের আলোচনা চলছে।
সোমবার (৬ নভেম্বর) এক ভিডিওবার্তায় এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, অবরোধের সময় দেশব্যাপী র‍্যাবের ৪৬০টি টহল দল রয়েছে। আমরা সম্মিলিত টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।
বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি।
দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দেব।
ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা প্রসঙ্গে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত শনিবার র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েকজন ঢাকা, গাজীপুর, সাভার ও কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য যারা সহিংসতা ও নাশকতা করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।
তিনি আরও বলেন, যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কর্মী নন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টসে অরাজকতা করে বা উসকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাই এমন কয়েকজনকে আমরা আটক করেছি।
‘আমাদের এই কঠোর বার্তার কারণে এবং উসকানিদাতাদের আটকের ফলে গার্মেন্টস সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। গার্মেন্টস শ্রমিক ও কর্মীরা নিরাপদে কাজ করছেন। ’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট