বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র নন প্র্যাকটিসিং ও দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের সনদ বাতিলের দাবিতে বার কাউন্সিলে আইনি নোটিশ আখেরি চাহার সোম্বা: ইসলামী শরিয়তে এর অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপট সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীর ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে গুরুত্বপূর্ণ দুই পদ, বদল আসতে পারে মন্ত্রিসভাতেও

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) বাংলাদেশের আকাশে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) বাংলাদেশের আকাশে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৯ এপ্রিল ২০২৩।

আগামী ২১ এপ্রিল অর্থাৎ ২৯ রমজান (শুক্রবার) বাংলাদেশের আকাশে সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৫ এপ্রিল আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রতিবেদনটি সম্প্রতি বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা প্রতি মাসেই চাঁদের স্থানাংক প্রতিবেদন দিয়ে থাকে।
এতে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে।
তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির উপরে। তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায় সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল বা ২৯ রমজানে চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩ দিন) হয়ে যাচ্ছে। সেদিন চঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা নাও পড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট