রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

আজ থেকে শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

আজ থেকে শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৩ জুন ২০২৪
ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ফের ছুটি!

দেশের স্কুল, কলেজসহ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৩ জুন)। স্কুলগুলো প্রায় তিন সপ্তাহের ছুটি পেলেও প্রতিষ্ঠানভেদে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলোতে এই ছুটি আরও কম দেখা গেছে।

শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলবে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। তবে অনেক স্কুলের ছুটি ২৯ জুন পর্যন্ত দেওয়া হয়েছে।
সাধারণত জুন মাসে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকে। এ বছর একই সময়ে ঈদুল আজহা পড়ে যাওয়ায় দুটি ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জি তৈরি করা হয়েছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছুটির বিজ্ঞপ্তিতে দেখা যায়, স্কুল ও কলেজ উভয় শাখারই ছুটি আজ থেকে শুরু। তবে স্কুল খুলবে ৩ জুলাই, আর কলেজ শাখা খুলবে ২৪ জুন।

সূত্র জানায়, ১৭ জুন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। আর স্কুলগুলোতে ষাণ্মাসিক মূল্যায়ন ৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রয়োজনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়নের পাঠ্যসূচি শেষ করতে প্রয়োজনে ঈদের ছুটিতে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির আগে অর্থাৎ ১২ জুনের মধ্যে নির্ধারিত শিখন অভিজ্ঞতা শেষ করতে হবে।
তা করা না গেলে বিকল্প উপায় খুঁজতে বলা হয়েছে। ছুটির সময় শিক্ষার্থীরা কী করবে তা বুঝিয়ে দেওয়া, দলগত কাজের পরিবর্তে একক কাজ দেওয়ার বিকল্প অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রয়োজনে অনলাইন ক্লাস নিয়ে, অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ বা মোবাইল গ্রুপে নির্দেশনা দিয়ে বাড়িতে থাকার সময় শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করতে বলেছে এনসিটিবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট