মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Title :
কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই

আপনার ব্যবহারের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭২১ বার পড়া হয়েছে

আপনার ব্যবহারের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়।
বিশেষ প্রতিবেদন, আদালত বার্তা : ১১ জুলাই ২০২৪
অন্যের সঙ্গে কীভাবে কথা বললে ব্যক্তিত্ব প্রকাশ পায়?
বন্ধুত্ব থেকে শুরু করে অফিসের মিটিং— একজন মানুষের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে অপরপক্ষের মানুষ তার কথায় গুরুত্ব দেবেন কি না। যে মানুষ মিনমিন করে কথা বলেন, চোখে চোখ রেখে কথা বলেন না তাদের কথা আমরা মন দিয়ে শুনি না।

আসলে কেবল দেখতে সুদর্শন হলেই চলে না। একজন ব্যক্তি যিনি যুক্তি-বুদ্ধি দিয়ে, চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন তার কথাই সবাই শুনতে চান। চাকরির সাক্ষাৎকার কিংবা টিম লিড, পরিবার কিংবা বন্ধুমহল—কীভাবে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করবেন তা জেনে নিন-

শরীরের ভঙ্গিমা

=========

কথা বলার ক্ষেত্রে শরীরের ভঙ্গি খুব জরুরি। সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, সঠিক পদ্ধতিতে করমর্দন আপনার আত্মবিশ্বাসকে ফুটিয়ে তোলে। চাকরির সাক্ষাৎকারের সময় যখন আপনার মধ্যে ভয় কাজ করে না কেন তা প্রকাশ্যে আসতে দেওয়া যাবে না।

অপরপক্ষের মানুষদের সঙ্গে সবসময় যুক্তি-বুদ্ধি দিয়ে গুছিয়ে কথা বলুন। কোনো বিষয় না জানলে সেটি সুন্দরভাবেই জানাবেন যে আপনি জানেন না। চাকরি বা শিক্ষাক্ষেত্রে সাক্ষাৎকারের জন্য চেয়ারে বসার সময় খেয়াল রাখেন যেন দু’পা মাটিতে থাকে। পায়ের ওপর পা তুলে বসাটা সঠিক নয়।

চোখের ভঙ্গি

=======[

অপরপ্রান্তে যদি একজন বসে থাকেন, কথা বলার সময় তার চোখের দিকে তাকানোর পাশাপাশি মুখের প্রতিও দৃষ্টি দিন। কোনোভাবেই মাথা নিচু করে কথা বলবেন না। গলার স্বর উচ্চ থাকতে হবে এমনটা নয়, তবে তা যেন স্পষ্ট থাকে এবং অপরপক্ষে থাকা মানুষটি ঠিকভাবে শুনতে পায় তা নিশ্চিত করুন।

আঙুলের ভঙ্গিমা

==========

কথা বলার সময় হাত ও আঙুলও স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে। কারও বার বার কাঁধ ঝাঁকানোর অভ্যাস থাকে। আবার কারো অভ্যাস থাকে দাড়িতে হাত দেওয়ার। এসব অভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। বরং কোনো কিছু বোঝানোর সময়, একটি হাতের তালুতে অন্য হাতের আঙুল ছোঁয়ালে চারিত্রিক দৃঢ়তা ফুটে ওঠে।

হাতের তালুর ভঙ্গি

===========

কথা বলার সময় অনেকেই দুই হাত ব্যবহার করেন। হাতের আঙুল খুলে কথা বললে, তালু দেখা যায়। এতে ফুটে ওঠে আত্মবিশ্বাস, দৃঢ়তা।

মাথা হেলানো

========

অন্যের সঙ্গে কথা বলা মানে কেবল বলা নয়, শোনাও। এক্ষেত্রে হালকা ঘাড় হেলিয়ে কথা শুনিলে অন্য মানুষটির মনে হবে আপনি গুরুত্ব দিয়ে কথা শুনছেন। জ্ঞাপনের ক্ষেত্রে এটিও গুরুত্বপূর্ণ শারীরিক ভাষা হয়ে উঠতে পারে।

এই ব্যাপারগুলো ছোটোখাটো মনে হলেও অন্যের কাছে আপনার ব্যক্তিত্ব তুলে ধরতে বেশ গুরুত্বপূর্ণ। তাই এগুলো মেনে চলার চেষ্টা করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট