মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

আমেরিকান নির্মাতা বোয়িং বিমান বাংলাদেশকে তার সর্বশেষ ৭৮৭-১০ ড্রিমলাইনার অফার করেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

আমেরিকান নির্মাতা বোয়িং বিমান বাংলাদেশকে তার সর্বশেষ ৭৮৭-১০ ড্রিমলাইনার অফার করেছে।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৩০ মে ২০২৩।
এয়ারবাসের পর এবার আমেরিকান কোম্পানি বোয়িংও তাদের উড়োজাহাজ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। বোয়িং তাদের সর্বশেষ মডেল ৭৮৭-১০ ড্রিমলাইনারটির প্রস্তাব দিয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, বোয়িং সম্প্রতি এ বিষয়ে বিমানের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে, যা মঙ্গলবার বোর্ড সভায় আলোচনা হবে।
“বোয়িংয়ের সঙ্গে আমাদের একটি পার্টনারশিপ রয়েছে, তারা আমাদের বাজারে আসা নতুন মডেল অফার করে থাকে; এ করণেই তারা তাদের সর্বশেষ মডেলটি আমাদের অফার করেছে। আমাদের বহরে ইতোমধ্যেই তাদের ৭৮৭-৯ মডেলের যাত্রীবাহী বিমান রয়েছে,” যোগ করেন তিনি।
এর আগে, বিমান বাংলাদেশ বোর্ড ২টি কার্গো ও ৮টি যাত্রীবাহী বিমানসহ এয়ারবাসের মোট ১০টি ওয়াইড বডি বিমান কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়। চলতি মাসে প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় এয়ারবাসের বিমান ক্রয় নিয়ে যুক্তরাজ্য সরকার ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিতও হয়েছে।
বর্তমানে বিমানের বহরে ২১টি উড়োজাহাজ রয়েছে, যার বেশির ভাগই বোয়িং থেকে নেওয়া। বিমান বাংলাদেশের বহরে এয়ারবাসের কোনো উড়োজাহাজ নেই।
৭৮৭-১০ ড্রিমলাইনারটি ৭৮৭ বোয়িং সিরিজের সবর্শেষ মডেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট