সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি

আশুগঞ্জর -সরাইল উপনির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে-বীর মুক্তি যোদ্ধা আল মামুন সরকার।

  • প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে

আশুগঞ্জর -সরাইল উপনির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে-বীর মুক্তি যোদ্ধা আল মামুন সরকার।

ডেস্ক নিউজ, আদালত বার্তাঃ২১ জানুয়ারি ২০২৩।বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আশুগঞ্জ-সরাইলে যে উপনির্বাচন হচ্ছে এতে দলীয়ভাবে আমাদের কোনো প্রার্থী নাই।

বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আশুগঞ্জে এসে একটি মিটিংয়ে নির্বাচন প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।কোনো ব্যক্তি বা বিএনপি-জামায়াতের নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছি তাদের প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের দলীয় সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আশুগঞ্জ-সরাইলে যে উপনির্বাচন হচ্ছে এতে দলীয়ভাবে আমাদের কোনো প্রার্থী নাই। এরপরও আসনটি যেহেতু বিএনপির ছিল, সেই প্রেক্ষাপটে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আশুগঞ্জে এসে একটি মিটিংয়ে নির্বাচন প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যারা বিঘ্ন সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনে তাদের প্রতিহত করা আবশ্যক। সেই প্রেক্ষাপটে আগামী ১ ফেব্রুয়ারি সরাইল-আশুগঞ্জে যে উপনির্বাচন হবে, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার প্রয়োজনে এবং প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। কোনো ব্যক্তি বা বিএনপি-জামায়াতের নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছি তাদের প্রতিহত করতে।
তিনি আরও বলেন, রুমিন ফারহানা এসে তার দলের নেতাকর্মীদের উসকে দিতে চেয়েছেন। উপনির্বাচনের সময় সে যদি সরাইল বা আশুগঞ্জের কোথাও আসে, তাহলে তাকে প্রতিহত করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছফিউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন ও স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতা শাহজাহান সাজু প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারো অংশ নিচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার করা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এ আসনে ৫ বার এমপি ছিলেন।
আব্দুস সাত্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট