1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্টের মামলায় ‘নোটিশ জালিয়াতি’ ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিসের ৬ নির্দেশনা রামিসা হত্যা মামলা: আদালতে এসআই ইকবালের আবেগঘন সাক্ষ্য, কাঁদলেন বিচারালয়ের সবাই বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা
নিউজ ডেস্ক আদালত বার্তা : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করলে পথচারীকে জেল-জরিমানা করা হবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে ঢাকা মহানগরীতে নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে যানবাহন চালক ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো পথচারী বা সড়ক ব্যবহারকারী ট্রাফিক আইন বা সংকেত অমান্য করলে অথবা জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পারাপার করলে অনধিক এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এ ছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং চালকের জন্য এক পয়েন্ট কর্তন করা হবে। আর সড়কে উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে।

দুই কোটি টাকার রুপার তৈজসপত্র ও মদ জব্দ
এতে বলা হয়, কার্যকর ও আধুনিক সিগন্যাল ব্যবস্থাপনা ও সড়কে যানচলাচলের শৃঙ্খলা বৃদ্ধি করার জন্য সরকার রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোকে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে মহানগরের হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, বাংলামোটর ক্রসিং, হোটেল সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিং, জাহাঙ্গীর গেট ক্রসিং, গুলশান-২ ও গুলশান-১ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির উদ্যোগে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত বা আড়ং ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং, মাজার রোড ক্রসিং, আবুল হোটেল ক্রসিং, মৌচাক ক্রসিং, রায়সাহেব বাজার মোড় ক্রসিং এবং লাভরোড ক্রসিংয়ে (রাতের জন্য) অস্থায়ীভাবে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে বলেও জানানো হয়।

এতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আরো ছয়টি ক্রসিংয়ে (হাইকোর্ট ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং ও শাহবাগ ক্রসিং) ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে, যেগুলো শিগগিরই চালু হবে।

পথচারীদের নির্দেশনায় ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে ঘটনাস্থলেই বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাদণ্ড বা জরিমানা এবং সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ভিডিও প্রসিকিউশন দায়ের করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট