বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০১ বার পড়া হয়েছে

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেকএমপি ও ওসির মৃত্যুদণ্ড

এমপি ও ওসির মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৫ ফেব্রুয়ারি ২০২৬।
ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোসহ ৭ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার সাবেক ওসি সৈয়দ রনির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে।

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোসহ ৭ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার সাবেক ওসি সৈয়দ রনির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রাজসাক্ষী হওয়ায় এসআই আবজালুলকে ক্ষমা ঘোষণা করেছেন আদালত। 
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই রায় ঘোষণা করেন।
বিটিভিসহ সামাজিক মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ আসামির অপরাধ প্রমাণের দাবি করে এ মামলায় সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন আশুলিয়ায় গুলি করে হত্যা করা হয় আস সাবুর, তানজিল বায়েজিদসহ ৫ জনকে। এছাড়া সজল নামে গুরুতর আহত হয় আরেক শিক্ষার্থী। এই ছয়জনকে জড়ো করে আশুলিয়া থানার পাশে পুলিশ ভ্যানে আগুন দিয়ে পোড়ানো হয়।
মানবতাবিরোধী এ অপরাধের মামলায় ৫ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হয়। মামলায় সাভারে আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট আসামি ১৬ জন। এর মধ্যে গ্রেপ্তার ঢাকার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাতসহ ৮ পুলিশ সদস্য। এর মধ্যে রাজসাক্ষী হয়েছেন এসআই আফজালুল হক।

মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য প্রমাণে আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্র পক্ষের।
আদালত হত্যাকাণ্ড অপরাধের খবর মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট