শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Title :
রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ।

আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১০মে ২০২৪
আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত যাবে মেট্রোরেল

মেট্রোরেল এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে। এ রুটের বাকি অংশ কমলাপুরে গিয়ে ঠেকবে। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে একটি রুট টঙ্গী পর্যন্ত গিয়ে ঠেকবে।

এ তথ্য নিশ্চিত করে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা রয়েছে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন বাড়ানো হচ্ছে। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ ভবিষ্যতের কথা ভেবে তৈরি করে রাখা হয়েছে। ইতোমধ্যেই বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই ড্রয়িং চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

তবে পরিকল্পনা ছিল রুটটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন সিদ্ধান্ত টঙ্গী রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল যুক্ত করাবে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে যদি সংযুক্ত করতে পারি, তাহলে ওই অঞ্চলের জনগণের সুবিধা বাড়বে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হয়েছে।

আর এ রুট চালু হয়ে গেলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা পথে সময় লাগবে ৪৮ মিনিট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট