শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শ‌নিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে

আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শ‌নিবার
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৭ সেপ্টেম্বর, ২০২৩

আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শ‌নিবার
আগামী শনিবার রাজধানীতে শান্তি ও উন্নয়নের সমাবেশ‍‍` করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওই দিন বি‌কেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে এই কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌বে।
বৃহস্প‌তিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সূ‌ত্রে এই তথ্য জানা‌গে‌ছে।

দপ্তর সূ‌ত্রে জানা যায়, দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি।

বুধবার দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর ঘণ্টা দুয়েক পর একই দিন সমাবেশ করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট