বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের

এআরটি ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ৪০

  • প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০১৬ বার পড়া হয়েছে

এআরটি ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক,আদালত বার্তাঃ১৫ জানুয়ারি ২০২৩।
নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ প্লেন বিধ্বস্ত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, প্লেনটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

তিনি আরও জানান, প্লেনটিতে আরোহীদের মধ্যে ১০ জন বিদেশি নাগরিকও আছেন। একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দেশটির সেনা সদস্যরা যোগ দিয়েছেন উদ্ধার কাজে।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সূত্র: কাঠমান্ডু পোস্ট, বিবিসি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট