মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আসামির বিনা বেতনে চাকরি ও পূর্বশত্রুতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কারাগারের দুই বন্দির মৃত্যু মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ

একাত্তরের গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

একাত্তরের গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি দুইবার সমাধান হয়েছে: ইসহাক দার

 নিউজ ডেস্ক আদালত বার্তা : রোববার, ২৪ আগস্ট, ২০২৫

একাত্তরের গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের জনগণের এই গণহত্যায় পাকিস্তানের জনগণও ব‍্যথিত বলেও জানান তিনি। 

তিনি বলেন, `বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একাত্তরের অমীমাংসিত বিষয় দুই বার সমাধান করা হয়েছে। ১৯৭৪ সালে এবং ২০০০ সালের শুরুতে।‘ 

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বারক সই হয়েছে। 

এগুলোর মধ্যে রয়েছে, দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমীর মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট