মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আসামির বিনা বেতনে চাকরি ও পূর্বশত্রুতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কারাগারের দুই বন্দির মৃত্যু মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ

এতো লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি, সিদ্দিককে বললেন ডিপজল

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৫৮৯ বার পড়া হয়েছে

এতো লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি, সিদ্দিককে বললেন ডিপজল।

ডেস্ক নিউজ, আদালত বার্তা :১৯ মে ২০২৩।

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাবস্থায় ১৫ মে পরপারে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। এতে তারকাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান ফারুকের দাফন-কাফান হওয়ার আগেই তার আসনে নির্বাচন করার ঘোষণা দেন। এ নিয়ে চলছে সর্বমহলে সমালোচনার ঝড়।
নায়ক ফারুক মারা যাওয়ার পর দিনই এ নায়কের ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অসুস্থ হওয়ার পর পরই সিদ্দিক এমপি নির্বাচনের ইচ্ছা পোষণ করে নিজেকে জানান দেন।
বৃহস্পতিবার এ বিষয় নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল। ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেছেন, মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। যে কেউ নির্বাচন করতে পারে। উনি (ফারুক) মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন। শুধু তাই নয়, উনার লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণ্ন হয়েছি।
তিনি বলেন, নেত্রী যদি পছন্দ করেন উনাকে মনোনয়ন দিতেই পারেন। তবে ওই আসনে অনেক মানুষ আছে। বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন । স্থানীয় অনেক প্রভাবশালীও আছেন।
সিদ্দিকুর রহমানের জন্মস্থান টেনে ডিপজল বলেন, আপনার দেশের (গ্রামের) বাড়ি যেখানে, সেখানে গিয়ে নির্বাচন করেন। সুযোগ পেতেও পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান। এখানে যেই নির্বাচন করুক আশপাশে সবার জানা থাকতে হবে। আপনি এসেই ঘোষণা দিচ্ছেন, নির্বাচন করবেন। এটি ঠিক না। আমিও কিন্তু ওই আসনের ভোটার। অন্তত একটু সময় নিতে পারতে। সমঝোতায় আসতে পারতেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ নন। উনি তারকাদের কিংয়ের ওপরে। উনার মৃত্যুর ৭ দিন পর কিংবা ৪০ দিন পর নির্বাচন নিয়ে প্রকাশ্যে আসতে পারতেন। এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি। না করাটাই আমি বেটার মনে করি। এ ব্যাপারে আমি প্রচণ্ড মনঃক্ষুণ্ন এবং ব্যথিত হয়েছি। মানুষ রঞ্জিত করে, তবে নিজেকে এতটা রঞ্জিত করা আপনার ঠিক হয়নি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট