বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

কুতুবদিয়ার অর্থনৈতিক চিত্র পালটে যাচ্ছে দ্রুত গতিতে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬৬০ বার পড়া হয়েছে

কুতুবদিয়ার অর্থনৈতিক চিত্র পালটে যাচ্ছে দ্রুত গতিতে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :২৭ জুলাই ২০২৩।

একসময় সৌরবিদ্যুতই ছিল কুতুবদিয়ার মানুষের ভরসা। দিনে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ পেত মানুষ। অবশেষে সেই দিনগুলোর অবসান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনার কারণে আজ বিচ্ছিন্ন এই জনপদ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে কুতুবদিয়ায়।

আগে যেখানে দিনে ৬ ঘন্টা বিদ্যুত থাকতো এখন সেই এলাকার মানুষের বাড়িতে এখন ফ্রিজ আসছে, সংরক্ষন করে করে খেতে পারছেন সুস্বাদু সামুদ্রিক মাছ, শিশুরা অবশেষে আইসক্রিমের স্বাদ নিতে পারছে, হাসপাতালে চালু হয়েছে অপারেশন থিয়েটার। কুতুবদিয়ার অর্থনৈতিক চিত্র পালটে যাচ্ছে দ্রুত গতিতে। শিল কারখানা চালু হওয়ার সকল সুবিধাই এখন আছে কক্সবাজারের এই উপজেলায়। শুধু আইসক্রিম বিক্রি করেই অনেকে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন।

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানকে সামনে রেখে ইতোমধ্যে উপজেলার ৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬০০ গ্রাহককে সান্ধ্যকালীন কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হত। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন সময় স্বল্প আকারে বিদ্যুৎ সরবরাহ করত পিডিবি।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী থেকে মগনামা ঘাট পর্যন্ত ৩৩ কেভি রিভার ক্রসিংসহ লাইন নির্মাণ করা হয়েছে। সেখান থেকে সাগরের তলদেশে ফাইবার অপটিকসহ ৫ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইন নির্মাণের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দিতে কুতুবদিয়ায় নির্মিত হয়েছে দুই কিলোমিটার বিতরণ লাইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট