সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন? রাজনীতিঅবৈধ আদেশে হয়েছিল গণভোট, সাংবিধানিক ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বক্তব্যের ভাষা ও রাজনীতির সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আমরা? বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ডা. মাহারাং বেলোচ: বেলুচ আন্দোলনের প্রতীক, নাকি রাষ্ট্রের চোখে বিতর্কিত নেতা? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তনীয়, তবে সংস্কারের সুযোগ রয়েছে: তাজুল ইসলাম ৪৫ বছর পলাতক জীবনের পর ধরা পড়়়লেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় দণ্ডিত আসামি সাবেক মেজর মো. মোজাফফর হোসেন

কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পিন্টু

  • প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১১২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন এনামুল হক ও সাধারন সম্পাদক পিন্টু
—————————
মো:আব্দুস সালাম,স্টাফ রিপোর্টার, আদালত বার্তা।

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের ২০২২-২০২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এনামুল হক (সাপ্তাহিক আদালত বার্তা) ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পিন্টু (অপরাধ অনুসন্ধান )।

আজ ০৯.১০.২০২২ ইং,রোজ-রোববার সকাল থেকে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: আবুল হোসেন মোল্লা ( দৈনিক তরুন কন্ঠ), সহ-সভাপতি : তাজিম উদ্দিন তজু (দৈনিক রুদ্র বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক:মোহাম্মদ সাঈদ (দৈনিক স্বাধীন সংবাদ),#যুগ্ম_সাধারন_সম্পাদক :মো:আব্দুস সালাম(সাপ্তাহিক আদালত বার্তা), সাংগঠনিক সম্পাদক: আলতাফ হোসেন অমি ( দৈনিক জনতার বাংলা), সহ- সাংগঠনিক সম্পাদক: মোঃ সেলিম( জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ), দপ্তর সম্পাদক: রানা আহমেদ,( অপরাধ রিপোর্ট), মহিলা বিষয়ক সম্পাদক:আসমা আক্তার রিতু( ভোক্তা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ রনি(কালের দিগন্ত),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:এইচ-এ-ঈশা(সময় টিব্রিউন),সংস্কৃতি বিষয়ক সম্পাদক:শাহদাৎ হোসেন মিল্টন(দিগন্ত প্রতিদিন), অর্থ-বিষয়ক সম্পাদক: আঃ আজিজ (সাপ্তাহিক পড়শী) সহ সকল সদস্যবৃন্দ ।

কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান আলী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আবুল হোসেন মোল্লা ও শাহদাৎ হোসেন মিল্টন।

উক্ত নির্বাচনী অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলাম।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews