সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল

কোথাকার বুড়িগঙ্গা এখন কোথায় চলে গেছে! ঢাকা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী।

  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

কোথাকার বুড়িগঙ্গা এখন কোথায় চলে গেছে! ঢাকা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা ঃ ১২ অক্টোবর ২০২৩। 

বুড়িগঙ্গা ছিলো একসময় মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদের পাশেই। সেই বুড়িগঙ্গা এখন ভরাট হতে হতে আড়াই কিলোমিটার পশ্চিমে চলে গেছে বসিলারও পরে। যে বুড়িগঙ্গার পর থেকেই এখন কেরানীগঞ্জ উপজেলার সূচনা।
.
পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি ছিলো ঢাকা। মোঘলরা তো বটেই ইংরেজরা তথা স্যার চার্লস ডি ‘ওয়াইলির বর্ণনা অনুযায়ী, ‘ঢাকার চেয়ে সুন্দর নগরী পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ।’ ঢাকার চতুর্দিকে প্রবাহমান ৪টি নদী (বুড়িগঙ্গা, তুরাগ, বালি ও বংশী) এবং ঢাকার মধ্যে প্রবাহমান ৮২টি খাল।
.
নৌপথে ঢাকার যেকোন স্থানে যাতায়াত করা ছিলো বিশ্বের সবচেয়ে সহজ নৌ পথের শহরগুলোর একটি। যে ঢাকা শহরে টানা দশবছর ও যদি বৃষ্টিপাত হতো তবুও ঢাকা শহরে জলাবদ্ধতা হতো না। সেখানে এখন ১৫ মিনিট টানা বর্ষণ হলেই ঢাকা শহরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেকে ঠাট্টা করে বলেন, “জাতীয় সংসদ ভবন কোন নদীর তীরে অবস্থিত?’
.
সেই বুড়িগঙ্গা তুরাগ বালি আর বংশী ভরাট হতে হতে ধ্বংসপ্রাপ্ত যেন। ঢাকার মধ্যে কয়টি খাল আর অবশিষ্ট আছে? ঢাকার যেন এক যুদ্ধনগরীর অবশিষ্ট ধ্বংসস্তূপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট