বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

চট্টগ্রাম–কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম–কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন

চট্টগ্রাম–কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলকারী ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। যাত্রীদের ভ্রমণ আরও সুষ্ঠু ও সময়নিষ্ঠ করতে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ আগস্ট থেকে নতুন সময় অনুযায়ী চলবে ট্রেন দুটি।মঙ্গলবার রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, যাত্রীদের সুবিধা ও ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই পরিবর্তন করা হয়েছে।নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাবে, যেখানে পূর্বে এর সময় ছিল সকাল ৬টা ১৫ মিনিট। অন্যদিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে আসবে, আগে যা ছিল সকাল ১০টা ৩০ মিনিট

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট