বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন: আইনি অধিকার ও আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন: দৈনিক সাড়ে তিন হাজার পর্যটকের সীমা ও পরিবেশবিধির কড়া নজরদারি। কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’: এক মঞ্চে চার প্রযোজনার নান্দনিক পরিবেশনা আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক। আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে এনএসআই প্রধানের হঠাৎ দিল্লি সফর: প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতীয় রূপান্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ: নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সামাজিক সংহতির প্রাসঙ্গিকতা কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন: রিমান্ড ও ১৬৪ ধারায় জবানবন্দির আবেদনসহ ৩ আসামি আদালতে সোপর্দ সনদ সমর্পণ না করে অন্য পেশা ও বাণিজ্যে যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ ৩০ জানুয়ারি ২০২৪।

মাননীয় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ৩০ শয্যা বিশিষ্ট নতুন আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি চমেক হাসপাতালের বার্ন ইউনিটের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন।

এরপর তিনি হাসপাতালের এন্সিলিয়ারি ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় শেষে মাননীয় মন্ত্রী নির্মাণাধীন ক্যান্সার–কিডনি ও হৃদরোগ ভবনসহ ভেনম রিসার্চ সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।
একই দিনে ডা. সামন্ত লাল সেন বীর উত্তম শাহ আলম অডিটোরিয়ামে চমেক হাসপাতাল ও কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

২৭ জানুয়ারি, জাগ্রত রেসকোর্সে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক উক্ত পরিদর্শন কার্যক্রমটি শুরু করেন মাননীয় মন্ত্রী।

এসময় মাননীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারসহ হাসপাতাল ও কলেজের সকল স্তরের শিক্ষক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট