সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
আদালতে সময়মতো মামলার নথি পাঠাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের কড়া নির্দেশনা বাংলাদেশের রাজনীতি ও স্থিতিশীলতা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে বিদেশি কূটনীতিকদের দফায় দফায় বৈঠক নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও বৈষম্যের আবর্তে সাধারণ মানুষ: বাড়ছে দেশত্যাগ ও মেধাপাচারের প্রবণতা একের পর এক জামিন জালিয়াতি ও অনিয়ম : কঠোর অবস্থানে হাইকোর্ট হাসিনার দেশে ফেরা ও বাংলাদেশের রাজনীতি: প্রতিশোধের চক্র ভাঙতে কী ভূমিকা রাখবে আমেরিকা? ময়মনসিংহ-নেত্রকোনার সীমান্তজুড়ে গড়ে উঠবে বৃহৎ পর্যটন এলাকা দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো

চালু হলো দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র।

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬৪৬ বার পড়া হয়েছে

চালু হলো দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র।
ডেস্ক নিউজ আদালত বার্তা :৭জুন ২০২৩।
কক্সবাজারের খুরুশকুলে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র
কক্সবাজারের খুরুশকুলে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। ফলে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কক্সবাজারের খুরুশকুলে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এতে করে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন। এখান থেকে গ্রিডে যোগ হবে মোট ৬০ মেগাওয়াট।’
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডলারের অস্বাভাবিক বিনিময় হারের কারণে উদ্ভূত লোডশেডিং থেকে অচিরেই বেরিয়ে আসবে বাংলাদেশ।’

:

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট