1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ডিএমপি কমিশনার থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে - আদালত বার্তা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

ডিএমপি কমিশনার থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৩ জানুয়ারি ২০২৫
থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। জিডি তদন্তের ক্ষেত্রে কোনো বিলম্ব না করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ (পিআর অ্যান্ড এইচআরডি) আয়োজিত ‘জিডি অনুসন্ধান’ বিষয়ক প্রশিক্ষণের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, নগরবাসী থানায় জিডি করার পর তাদের প্রত্যাশিত সেবা যেন দ্রুত পায় তা নিশ্চিত করতে হবে।

জিডি করার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে প্রতিবেদন ওসির কাছে জমা দিতে হবে। ওসি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনসাধারণের সাথে ভালো ব্যবহার করবেন। পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) মুহাম্মদ মাহাবুবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, উপ-পুলিশ কমিশনার (প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ) মোহাম্মদ মাসুদ রানা।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব নেওয়ার পর থানায় অভিযোগ বা জিডি হলে পুলিশকে দ্রুততম সময়ে ঘটনাস্থলে যাওয়া এবং প্রাথমিক অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা বাস্তবায়নে প্রতি পর্বে ৫০ জন করে ৪ পর্বে মোট ২০০ পুলিশ সদস্যকে জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয় ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ।

জিডি করার জন্য

বিশেষ নির্দেশিকা :

  • আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েব সাইট ব্যবহার করুন।।
  • সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।
  • অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে।
  • অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।

অভিযোগ করার জন্য যা প্রয়োজন :

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • আপনার সচল মোবাইল।
  • আপনার লাইভ ছবি।

অনলাইন জিডি অ্যাপস্‌ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ

  • খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
  • আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
  • অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট