বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৭ নভেম্বর ২০২৩

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের মার্কিন হাইকমিশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

এ ব্যাপারে এ আরাফাত বলেন, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।

চিঠির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, পরে জানানো হবে।

এর আগে গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি চিঠি হস্তান্তর করেন। সেই চিঠিরই জবাব দিল আওয়ামী লীগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট