শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সম্পত্তির মালিকানা অর্জিত হয় না; স্বত্ব ঘোষণার মামলা আইনসম্মত নয়: হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ-বহির্গমনে কড়াকড়ি, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক ‘জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট’ সফটওয়্যার চালু করছে সুপ্রিম কোর্ট, ২৯ আদালতে পরীক্ষামূলক ব্যবহার শুরু সমসাময়িক প্রেক্ষাপট ও প্রগতিশীল সমাজের আত্মসমীক্ষা: একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তনের সাংবিধানিক ও ইমিগ্রেশন আইনি ভিত্তি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের প্রথম শুনানিতে নিষেধাজ্ঞা নামঞ্জুর হলে পরে ১৫১ ধারায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই: হাইকোর্ট আদালতে সাড়ে ৪৮ লাখ মামলার পাহাড়: আপিল বিভাগে বিচারক মাত্র ৫, স্থবির বিচারপ্রক্রিয়া সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু ২০ অক্টোবর

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১০৫৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

প্রথম ধাপে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।

এতে বলা হয়, আগামী ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে প্রথম ফ্লাইট। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে বহন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট