শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি এনআইডিতে ছবির বিকল্প নেই, হাইকোর্টে রুল খারিজ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট রংপুর আইনজীবী সমিতিতে ভোটাধিকার ও ‘কালাকানুন’ বাতিলের দাবিতে দিনভর উত্তেজনা: সন্ধ্যায় সমঝোতা

তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক: মার্কিন নির্বাচন পর্যবেক্ষক

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬২৬ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক: মার্কিন নির্বাচন পর্যবেক্ষক
নিউজ ডেস্ক আদালত বার্তা :, ৩০ জুলাই, ২০২৩

তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক: মার্কিন নির্বাচন পর্যবেক্ষক
সাংবিধানিকভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় সফররত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষক টেরি এল এসলি।
রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
টেরি এল এসলি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। তারপরও সংবিধানে বিদ্যমান ব্যবস্থার মধ্যেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশন সেই বিষয়ে আশ্বস্ত করেছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এলে তাদের কোনো আপত্তি নেই। বরং সকল সহযোগিতা দেওয়া হবে।
এর আগে, এদিন সকালে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম অংশ নেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই ইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট