1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

রাজনীতি
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
০৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, আমরা শুধু ভারতকে ইলিশ পাঠাই, কিন্তু তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভারত যদি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখে তাহলে মোদি ও সোনিয়া গান্ধী কপাল ঠোকাঠুকি করতে পারবেন, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আমাদের একটা ফরেন পলিসি আছে, সকল দেশের সঙ্গে বন্ধুত্ব; কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারত নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে। ছোট-বড় দেশ বলে কোনো কথা নাই।

বিএনপির এই নেতা বলেন, প্রতিটা দেশ কারও না কারও ওপর নির্ভরশীল। আমেরিকা এত বড় দেশ, অথচ তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই। কিন্তু তারা পোশাকের জন্য বাংলাদেশ-ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ওপর নির্ভর করে। সুতরাং ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। নেপাল, মালদ্বীপ ও ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে তো অনেক আগে থেকেই নেই। এখন বাংলাদেশের সঙ্গে।

তিনি বলেন, ভারতকে ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কীভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপস করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৬ তারিখের পর থেকে আমি অনেক কথা বলতাম, এখন দেখি আমার দলের লোকজন বলে তাই আমি আর বলি না। তবে আবার যখন কোনো কিছু দেখব তখন বলব। সবকিছুরই শেষ আছে, আর যার শেষ ভালো তার সবকিছুই ভালো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট