মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ হাইকোর্টের কারাগারে বন্দি মায়ের সঙ্গে ৩০৩ শিশু: হাইকোর্টে প্রতিবেদন ​শিশুদের নিকটাত্মীয় বা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ প্রমাণ ছাড়া শুধু পলাতক থাকলেই সাজা নয়: হাইকোর্ট সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

তাইওয়ান ইস্যুতে চীন ‘আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫১০ বার পড়া হয়েছে

তাইওয়ান ইস্যুতে চীন
‘আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র’

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৭ আগস্ট ২০২৩,
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। এক বিবৃতিতে গত মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা শিনহুয়া জানায়, সম্প্রতি তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে যান। লাইকে সমস্যাসৃষ্টিকারী আখ্যা দিয়ে তাঁর এ সফরের নিন্দা জানিয়েছে বেইজিং।

এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীনকে আটকাতে তাইওয়ানকে ব্যবহার করার চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে। এ নিয়ে মস্কোতে একটি কনফারেন্সে যোগ দিয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের একীভূত অনিবার্য।

এদিকে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে চীন। চীনকে আটকানোর চেষ্টা নিঃসন্দেহে ব্যর্থতার মাধ্যমে শেষ হবে।

গত রোববার তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট নিউইয়র্কে পৌঁছালে তাঁকে স্বাগত জানিয়ে তাইওয়ানের পতাকা ওড়ান সমর্থকেরা।

নিউইয়র্কে সমর্থকদের একটি মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ, তাইওয়ান প্রণালি শান্তিপূর্ণ থাকলে বিশ্ব শান্তিপূর্ণ থাকবে।

লাই বলেন, আমরা সঠিক পথেই আছি। কর্তৃত্ববাদের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় পাবেন না, পিছপা হবেন না। তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আমাদের অবশ্যই সাহসী ও শক্তিশালী হতে হবে।’

আগামী বছরের জানুয়ারিতে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী লাই। চীন বিশেষ করে লাইকে খুবই অপছন্দ করে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের চেয়ে লাই বেশি চীনবিরোধী হিসেবে পরিচিত।

তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। এই ভূখণ্ডের সবকিছু থাকার পরও জাতিসংঘের স্বীকৃতি নেই। তবে চীন এলাকাটিকে নিজেদের অংশ মনে করে। চীন সরকারের ভাষ্য, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ডকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট