রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৮ আগস্ট, ২০২৩।
দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা বৃহত্তম এই পাঁচ দেশের অর্থনৈতিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্ব নেতারা যোগ দিচ্ছেন। সেখানে এসব বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।
এর আগে ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশও এই জোটে যোগ দিতে আগ্রহী। তবে জোটের সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতার কারণে এখনই নতুন সদস্য নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে কারণে ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বুধবার সাংবাদিকদের বলেন, ‘গত জুন মাসে জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিকসে যাওয়ার জন্য। তখন ধারণা ছিল, তারা নতুন কয়েকটি দেশকে ব্রিকসের সদস্য করবে। তবে তা ব্রিকসের পাঁচ সদস্য দেশের ওপর নির্ভর করে।’

তিনি বলেন, ‘সেখানে যে বিতর্ক হচ্ছে, সেটি হলো, তিনটি দেশ চাইছে নতুন সদস্য নেবে। ভারত ও ব্রাজিল বলছে, নেওয়ার আগে নতুন নিয়মকানুন তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তারা চারটি দেশকে নিতে চান। আমরা জিজ্ঞেস করেছিলাম, কারা কারা? তখন তিনি জানিয়েছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট