শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক ‘গেম প্ল্যান’: অনুমান, আইনি জটিলতা এবং আন্তর্জাতিক সমীকরণের বিশ্লেষণ ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়”

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস

  • প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৭২১ বার পড়া হয়েছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রংপুর বিভাগের ৮ জেলাসহ মোট ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।

তরিফুল নেওয়াজ কবীর জানান, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার পরিমাণটা তুলনামূলকভাবে কমলেও পরবর্তীতে তা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, গতকাল দুপুর থেকেই দেশের বিভিন্ন জায়গায় সূর্যের দেখা মিলেছিল। তবে আজকে সকাল থেকেই ঢাকাসহ প্রায় সারা দেশেই সূর্যের দেখা মিলেছে। আপাতত আগামী দুই দিন সূর্যের আলো পাওয়া যাবে। এ জন্য তাপমাত্রাও গত কয়েক দিনের তুলনায় একটু বাড়তি থাকবে।

তরিফুল নেওয়াজ আরও বলেন, সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ ছাড়া আগামী একদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট