1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস - আদালত বার্তা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট

নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৯ অক্টোবর, ২০২৩

নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ, থাকবে দুই মাস
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানের বিষয়ে যে আলোচনা চলছিল তা ভেস্তে দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি পর্যবেক্ষক পাঠাবে বলে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক এক চিঠিতে জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।’
এর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের পর ১৯ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে একটি চিঠিতে ইইউ জানিয়েছিল, বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার নয় যে নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় শর্তাবলীয় পূরণ হবে কি না। তবে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও সরকার ও নির্বাচন কমিশনকে অন্যান্যভাবে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা দেবে এবং যোগাযোগ অব্যাহত রাখবে।
এরপর সিইসি ২৩ সেপ্টেম্বর চিঠির জবাবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট