রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত?

প্রথম দিনে যাএী ৩৮৫৭ আয় প্রায় ৪ লক্ষ টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে

প্রথম দিনে মেট্রোরেল ভ্রমণের আশায় ভিড় করেন অনেকে। তবে এ দিনে ভ্রমণের সুযোগ পেয়েছেন তিন হাজার ৮৫৭ জন। এতে আয় হয়েছে ৪ লাখ টাকার বেশি।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক , আদালত বার্তাঃ২৯ ডিসেম্বর ২০২২।

সূত্র জানায়, আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও স্টেশনে ট্রেন চলাচল করেছে। দশ মিনিট পরপর এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেন ছেড়ে গেছে। আর এই সময়ে ৩ হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণ করেছেন।

 

মেট্রোরেলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাওসার আহম্মেদ বলেন, ‘নিজ হাতে বানিয়ে সেই মেট্রোরেলে প্রথম দিনে নিজ হাতে টিকিট কেটে উঠেছি। মজাই আলাদা। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। সারা জীবন বলে যেতে পারব এই মেট্রোরেল বানানোর সময় আমি ছিলাম’। যাদের হাতে তৈরি এই মেগা প্রজেক্ট সেই মেট্রোরেলে প্রথম দিনে যাত্রী হয়েছেন কাওসারসহ এমন অন্তত ৫০ জন। সবাই ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির কর্মী।

 

 

কোম্পানির ওয়্যার হাউসের স্টোর ডেটা বিভাগে কর্মরত রকিবুল ইসলাম। তিনি বলেন, আজ আমরা মহাখুশি। আমরাই এটা নির্মাণ করছি, আবার আজ প্রথম দিনে আমরাই যাত্রী। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।

 

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সময়ের জন্য অনেকে ট্রেন চড়তে পারেনি। আগামীকাল (শুক্রবার) যেন কোনো ত্রুটি-বিচ্যুতি না থাকে সে দিকে বিশেষ নজর দেওয়া হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews