1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈম - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈম
নিউজ ডেস্ক আদালত বার্তাঃশুক্রবার, ৩১ মে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। তিনি সচিব পদমর্যাদায় থেকে এ দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত মঙ্গলবার (২৮ মে ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক এ নিয়োগ অনুমোদন হয়েছে।

এর আগে ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। তিনি ৭৩ বছর বয়সে গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদটি শূন্য হয়।

নাঈমুল ইসলাম খান ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের নতুন সময় এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক। তিনি ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকা দুটি প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৭ সাল থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসাবে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

প্রারম্ভিক জীবন নাঈমুল ইসলাম খান ২১ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি বড়। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

২০০৭ সালে তিনি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি তার দাম্পত্য সঙ্গী।

সাংবাদিকতায় কর্মজীবন নাঈমুল ইসলাম খান প্রথম ১৯৮২ সালে কয়েক মাসের জন্য প্রকাশিত মাসিকা পত্রিকা ‘সময়’ সম্পাদনা করেন। পরবর্তীতে এটি খবরের কাগজ হিসেবে পরিবর্তন করা হয়। এ পত্রিকাটি ১৯৮৭ সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয়।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসাবে আজকের কাগজে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে আজকের কাগজে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৭ সালে এ পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

১৯৯২ সালে তিনি আরেকটি বাংলা ভাষার গণমাধ্যম দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠা করেন। তিনি দায়িত্ব ত্যাগ করার পর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নেন। আজকের কাগজ ও ভোরের কাগজ একই সংবাদশৈলীতে প্রকাশ হতো।

১৯৯২ সালে ভোরের কাগজ থেকে পদত্যাগ করার পর নাঈমুল ইসলাম খান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০৩ সালে তিনি নতুনধারা শিরোনামে আরেকটি দৈনিক প্রকাশের চেষ্টা করেন। ২০০৭ সালে তিনি দৈনিক আমাদের সময় সম্পাদনা শুরু করেন, কিন্তু ২০১২ সালে আদালতের আদেশে তার প্রকাশক পদ বাতিল হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট