শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Title :
স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু

প্রধানমন্ত্রীর রংপুরে জনসভা ৩০ জুলাই।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রংপুরে জনসভা ৩০ জুলাই।
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৪ জুলাই

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে ওই জনসভা হবে।
রংপুর আওয়ামী লীগের নেতারা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে ক্ষমতাসীন দলের প্রধান এই তারিখ জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, তাঁর ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে শেখ হাসিনার ইতালি যাওয়ার কথা রয়েছে। দেশে ফিরে রংপুরে জনসভা করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

আশিকুর রহমান প্রধানমন্ত্রীকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং দলের মনোনয়ন পেলে তাঁর ছেলেকে ওই এলাকা থেকে নির্বাচিত করতে কাজ করবেন। এতে শেখ হাসিনা সম্মতি জানান। পরে রংপুরের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম উপস্থিত ছিলেন।

এর আগে যশোর, রাজশাহী ও চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যোগ দেন আওয়ামী লীগপ্রধান। নির্বাচনের আগে শেখ হাসিনা প্রতিটি বিভাগের পাশাপাশি কয়েকটি জেলায় সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট