বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
ঢাকায় সব বদলে গেলেও নাবিস্কো মোড়ের বিস্কুটের সেই ঘ্রাণটা আজও বদলায়নি তেজগাঁওয়ের শিল্প-ঐতিহ্য, নাগরিক স্মৃতি ও একটি পরিচিত মোড়ের গল্প শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অনিশ্চিত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নারী চালক-কন্ডাক্টর দিয়ে চলবেআজ চালু হচ্ছে ‘পিংক বাস’, যেসব রুটে মিলবে সেবা মামলা জট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ ১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরাতন মামলা নিষ্পত্তি দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ

ফেসবুক থেকে আয় করার সহজ উপায়

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

ফেসবুক থেকে আয় করার সহজ উপায়
ইফতেমাম হক , আদালত বার্তা : ৩০ ডিসেম্বর ২০২৪
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্মার্টফোন রয়েছে এমন সবার ফোনেই ফেসবুকের অ্যাপ রয়েছে। বহু মানুষ প্রতিদিন এই প্ল্যাটফর্মে অনেক সময় কাটান। ফলে ফেসবুক থেকে টাকা আয় করাও অনেকটাই সহজ। আপনি খুব সহজেই ফেসবুক থেকে অনেক টাকা আয় করতে পারেন। ফেসবুকে একাধিক ভাবে টাকা আয় করা সম্ভব। আসুন এর মধ্যে সেরা পাঁচটি টাকা উপার্জনের বিকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।

আপনি যদি একজন কনটেন্ট নির্মাতা হন, তাহলে আপনি একাধিক উপায় ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। কোনও ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করা এবং তাদের জিনিসে প্রচার আপনার কনটেন্টের মাধ্যমে করলে আপনি ভালো টাকা আয় করতে পারবেন।

ফেসবুক থেকে টাকা আয় করার অপর একটি ভালো মাধ্যম হল ফেসবুকের অফিসিয়াল ব্র্যান্ড কোলাবরেশন প্রোগ্রামে যোগ দেওয়া। তবে অফিসিয়াল পার্টনারশিপ প্রোগ্রামের জন্য যোগ্য হতে আপনার ফেসবুক পেজে কমপক্ষে ১০০০ ফলোয়ার লাগবে।

১. ফেসবুক ভিডিও

ফেসবুকের লাইভ-স্ট্রিমিং বা ভিডিওর সময় দেখানো বিজ্ঞাপনগুলোর থেকেও টাকা আয় করা সম্ভব। এর মাধ্যমে ভালো টাকা আয় হয়। কিন্তু এর জন্য আপনার গত ৬০ দিনে প্রায় ৬ লাখ মিনিটের ভিউ টাইম প্রয়োজন হবে।

২. একটি ফেসবুক গ্রুপ বা পেজ তৈরি করুন

একটি ফেসবুক গ্রুপ বা পেজ তৈরি করে আপনি আপনার পরিষেবার প্রচার করতে পারেন, জিনিস বিক্রি করতে পারেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও অর্থ উপার্জন করতে পারেন।

৩. ফেসবুক মার্কেটপ্লেসে জিনিস বিক্রি করুন

আপনার প্রয়োজন নেই এমন জিনিস ফেসবুক মার্কেটপ্লেস বিক্রি করে টাকা আয় করতে পারেন। আপনি আসবাবপত্র, গয়না এবং ইলেকট্রনিক্স সহ যে কোনও জিনিস এখানে বিক্রি করতে পারবেন।

৪. ফেসবুক ইভেন্টের মাধ্যমে টাকা আয় করুন

ফেসবুকের একটি বিশেষ অপশান রয়েছে, যাকে ইভেন্ট বলা হয়। এর মাধ্যমেও আপনি টাকা আয় করতে পারেন। আপনি ফেসবুক লাইভেও একটি ইভেন্ট হোস্ট করতে পারেন।

৫. একটি ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন

আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ভালো হন, তাহলে অনলাইন ব্র্যান্ডগুলো আপনাকে একজন ফ্রিল্যান্সার বা কর্মচারী হিসাবে নিয়োগ করতে ইচ্ছুক হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট