1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো অগ্রগতিতে সেভাবেই পাশে থাকবে। - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো অগ্রগতিতে সেভাবেই পাশে থাকবে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো অগ্রগতিতে সেভাবেই পাশে থাকবে।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৮ ডিসেম্বর ২০২৩। 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকতে পেরে ভারতের জনগণ গর্ববোধ করে। ভারতের জনগণ ১৯৭১ সালে যেভাবে পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো অগ্রগতিতে সেভাবেই পাশে থাকবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতিদানের ঐতিহাসিক দিবস স্মরণে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত ‘মৈত্রী চেতনায় যেতে হবে বহুদূর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আতিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক জয়ী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আমজাদ হোসেন, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ এবং বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি তাপস হোড়সহ অন্যরা।
প্রণয় ভার্মা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে রক্তের ভাগাভাগি সম্পর্কের ইতিহাসকে ধারণ করতে পারে, তার উদ্যোগ বাড়াতে হবে। তিনি বলেন, গ্লোবাল সাউথের উন্নয়ন এবং সম্ভাবনা সম্পর্কে একসঙ্গে বিশ্বকে নাড়া দিতে পেরেছে বাংলাদেশ ও ভারত। জনগণের মধ্যে যোগোযোগ বাড়াতে এখন অবকাঠামো, ডিজিটাল যোগাযোগ বাড়াচ্ছে দুই দেশ। বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণে সামাজিক-সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়ন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক এ অঞ্চলে সন্ত্রাসবাদ নিরাপত্তা নিশ্চিত করেছে জানিয়ে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ বলেন, ’৭১ সালে বিশ্বের অনেক দেশের চোখরাঙানিকে উপেক্ষা করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট